শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৫

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার অবৈধ গরুর হাট পরিচালনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। ২৪নভেম্বর সোমবার দুপুরে গরুর হাট নিয়ন্ত্রনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শিমুলিয়া গরুর হাটের পার্শ্ববর্তী জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগে গত একবছর আগে রূপগঞ্জ উপজেলা প্রশাসন অর্ধ শতবছরের পুরোনো এ গরুর হাটটি বন্ধ করে দেয়। এর পর থেকে স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন কৌশলে হাটটি বসানোর চেষ্টা করে আসছে। গত এক মাস ধরে স্থানীয় বিএনপি নেতা জসিম মিয়া গরুর হাটটি বসিয়ে পরিচালনা করে আসেছে। গতকাল সোমবার দুপুরে ১৭/১৮ সদস্যের একদল যুবক ধারালো ছুরি, রামদা, পিস্তল, লোহার পাইপ, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হাটটি পরিচালনার দায়িত্ব নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে দুই গ্রুপ বাকবিতন্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জসিম মিয়ার ছোট ভাই ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক মহাসিন মিয়া(৪০), বিএনপি নেতা সবুজ মিয়া(৩৮) ও রিপন মিয়া(৪২) আহত হয়। এসময় সন্ত্রাসীরা জসিম মিয়ার ছোট ভাই মহাসিন মিয়ার ব্যাবসায়িক কাজের নগদ ৬০হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জসিম মিয়া বাদী হয়ে ১১জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত