রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে চাঞ্চল্যকর এক ঘটনায় একাধিক প্লটে বিপুল সংখ্যক ঘোড়া জবাইয়ের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাত আনুমানিক ৪টার দিকে ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের ৭ নম্বর প্লটে এ নৃশংস ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র প্রায় ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ৯টি ঘোড়া জবাই করার পর প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চক্রটি। এ সময় জীবিত অবস্থায় ১১টি ঘোড়া ফেলে যায় তারা।
পরবর্তীতে সকালে ঘটনাস্থলে আরও চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়। ফেলে যাওয়া ঘোড়াগুলোর মধ্যে একটি ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শুধু একটি প্লটেই নয়, আশেপাশের আরও অন্তত চারটি প্লট ঘুরে দেখা যায়—সেখানে জবাইকৃত আরও ২০ থেকে ২৫টি ঘোড়ার মৃতদেহ পড়ে রয়েছে। পাশাপাশি একটি ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ ঘোড়ার হাড়ের স্তুপ উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তুলেছে।

উল্লেখ্য, এর আগেও গত ১ জুলাই ২০২৫ সালে একই প্লটে ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাইকৃত ঘোড়াগুলো মাটি চাপা দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত