শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

রাজধানীর সূত্রাপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা


‎সিকু চাকমা:

‎রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
‎বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

‎নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছ।

‎সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পথচারীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

‎ওসি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে—নয়ন নামের এক যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে ঘটনার পেছনের কারণ বা বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

‎ঘটনার পরপরই এলাকা ও হাসপাতালে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত