শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

মসজিদ ভাঙ্গার দায়ে দোষী -শহিদুল -কে যুবদলের নেতা বলে পত্রিকায় সংবাদ প্রকাশে ক্ষোভ যুবদল নেতাকর্মীদের

সিদ্ধিরগঞ্জের মৌচাকে ওয়াকফাকৃত মসজিদ ভাঙ্গার প্রধান আসামী শহিদুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের মুসল্লীরা। তারা শহিদুলের বিরুদ্ধে মানববন্ধনে মসজিদের ক্ষতিপূরণ ও তার বিচার দাবি করেন। গতকাল বিভিন্ন পত্রিকায় মসজিদ ভাঙ্গার খলনায়ক ভূমিদস্যু -শহিদুল ইসলাম কে যুবদল নেতা বলে সংবাদ করা হয়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে এক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দোষী সাব্যস্ত শহিদুল ইসলাম কোন দিন যুবদলের নেতা কিংবা কর্মী ছিল না। তার নামের সাথে যুবদল লেখায় যুবদলের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। আমরা আশা করছি গণমাধ্যমে সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করা হবে। শহিদুলের সকল অপরাধের দায় শহিদুল নিজেই বহন করবে। এলাকাবাসী বলেন, শহিদুল সুবিধাবাদী দলের নেতা। যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের নাম ভাঙ্গিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ প্রভাব খাটিয়ে নিজেকে সমাজসেবক পরিচয় দেয়।সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে মসজিদ, মাদ্রাসার জায়গা দখল করে,, জাল জালিয়াতি দলিল সৃজন করে নিজের নাম বসিয়ে দেয়। প্রতারণামূলকভাবে সে আওয়ামী সরকার আমলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। তাকে সবাই আবু বকরের ভাই শহিদুল নামে চিনে। ৫ই আগস্টের আগ পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমানের নাতি পরিচয়ে শহিদুল অনেকের জায়গা সম্পত্তি জোর জুলুম করে দখলে নিয়ে বিক্রি করে দিত। তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি । কেউ তাকে রাজনৈতিকভাবে নেতা বানিয়ে সাধারণ সরল বিশ্বাসের জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তবে বর্তমানে শহিদুল বিএনপি’র প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এখনো বহাল তবিয়াতে আছে। মসজিদ ভাঙ্গাসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে শহিদুল।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত