সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

বিশ্বসন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে : ন্যাপ

 

‘বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব শান্তির ক্যন্সার, দখলদার ইসরায়েলি বাহিনীর ইরানে সামরিক হামলা, গাজায় ধারাবাহিক গণহত্যাসহ অব্যাহত আগ্রাসন, জাতিগত নিধন এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বসহ শান্তিকামী আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হবার’ আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাপ।

বুধবার (১৮ জুন) বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

তারা বলেন, ‘বিশ্ব মোড়ল মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির মদদেই ইরানে ইসরায়েলের বেপরোয়া সামরিক হামলা। ইসরাইল আন্তর্জাতিক বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানে সামরিক হামলা ও ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক গণহত্যা তার চূড়ান্ত ঔদ্ধত্যমূলক আচরনের বহিঃপ্রকাশ।’

নেতৃদ্বয় আরো বলেন, ‘আমরা ইসরায়েলি এমন বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বলতে চাই, অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দানকারী মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো এ দায় এড়াতে পারে না। গত কয়েকদিনে ইরানে ইসরাইলী বিমান হামলায় শিশুসহ শতশত নারী-পুরুষ নিহত হয়েছে। আমরা জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।’

তারা বলেন, ‘ইরানের বিরুদ্ধে এই পরিকল্পিত হত্যাকান্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত এক দশকে ইসরাইল ধারাবাহিকভাবে সিরিয়া, ইরাক ও লেবাননে হামলা চালিয়ে হাজার হাজার নিরিহ মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ অন্যতম। এ ছাড়াও ইরানের বিপ্লবী গার্ড, সামরিক-বেসামরিক নাগরিক, শিশুসহ অসংখ্য মানুষের ওপর নির্মম হামলা চালায় বর্বর ইসরায়েল বাহিনী। শুধু ২০২৪ সালেই সিরিয়া ও ইরাকে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩৭৮ জন।’

নেতৃদ্বয় বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার ইসরাইলের যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ বসতি নির্মাণের নিন্দা জানালেও, কার্যকর কোনো ব্যবস্থা গস্খহন করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মুসলিম বিশ্বের অধিকার ও স্বার্থ রক্ষায় গঠিত ওআইসি, আরবলীগসহ মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতা ও উদাশিনতা দখলদার বাহিনীর প্রতি মৌনসম্মতির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, যা আগামীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নতুন সংকট তৈরি করতে পারে।’

তারা বলেন, ‘নসরাইলের এই বেপরোয়া আগ্রাসী তৎপরতার পেছনে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ। প্রকৃতপক্ষে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারণেই গোটা মধ্যপ্রাচ্যে ইসরাইল আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে নিজেদের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।’

বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের সাথে সকল ধরনের কূটনৈতিক ও ‘বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে মুসলিম উম্মাহর ন্যায্য অধিকারের পক্ষে সময়োপযোগী ও কার্যকরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত