সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগ বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা সানি আলম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল আহমেদ

নারায়ণগঞ্জ বাসীকে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ভূইয়ার ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলকে আন্তরিক ঈদুল আযহার শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন,” ঈদের পবিত্র দিনে নারায়ণগঞ্জ বাসীসহ আমি সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ঈদুল আযহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। এই ঈদে মহান আল্লাহকে রাজি খুশী করার জন্য মুসলমানগণ স্বামার্থ অনুযায়ী কোরবানীর পশু কোরবানী করেন এবং তা আত্মীয় স্বজন ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।”

শাহাদাত হোসেন আরও বলেন,“ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। এ ইউনিয়নের প্রতিটি পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আসুক—এটাই আমার প্রত্যাশা।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত