শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

বিজয় দিবস উপলক্ষে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া

সিকু চাকমা :

মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এম.এ. মতিন, প্রভাতী শাখার শিফট ইনচার্জ পারভিন ফেরদৌসি, শিক্ষক মো. বেল্লাল হোসেন, মাওলানা মো. জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, লাখো শহীদের আত্মত্যাগ ও মা-বোনের সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং লাল-সবুজের পতাকা। এ স্বাধীনতা রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই যথেষ্ট নয়—নৈতিকতা, শিষ্টাচার ও বাস্তব জ্ঞান অর্জনও জরুরি। বাবা-মা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে এবং সমবয়সী ও ছোটদের প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল হতে হবে।
তারা আরও বলেন, শিক্ষা আজীবনের পথচলা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে শিখতে হয়। সুশিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই বিজয় দিবসের চেতনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত