শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

বিএনপি নেতা হালিম জুয়েলের সহধর্মিণীর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোকবার্তা

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল এর সহধর্মিণী ফারজানা হালিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

১৭ জানুয়ারী গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল এর সহধর্মিণী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। ফারজানা হালিম একজন রাজনৈতিক নেতার সহধর্মিণী হিসেবে অসীম ধৈর্য, ত্যাগ ও সহনশীলতার মাধ্যমে এম এ হালিম জুয়েলকে দেশ ও সমাজের সেবা করার জন্য সমর্থন করেছেন এবং পাশে থেকেছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা কঠিন সময়েও তিনি নীরবে পরিবারকে আগলে রেখেছেন এবং এম এ হালিম জুয়েলের রাজনৈতিক কর্মকাণ্ডে মানসিক শক্তি ও প্রেরণা যুগিয়ে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আমরা এম এ হালিম জুয়েলসহ মরহুমার সকল আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশির প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহু তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত