শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এ.রহমান সুপার মার্কেটের তৃতীয় তলায় এ কার্যালয়টি উদ্বোধন করা হয়।

পরে জিয়া সৈনিক দল ও বিএনপি নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট চেয়ে শিমরাইল ট্রাক টার্মিনালে নির্বাচনী গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক গোলাম মোস্তাফা সুমন মুন্সির সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিজয়, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শ্রমিক দল নেতা মো. সবুজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত