বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

নারায়ণগঞ্জের আলোচিত সেই বজলু অস্ত্রসহ গ্রেফতার

সোনারগাঁওয়ের আলোচিত বিএনপি নেতা ৩ সহযোগীসহ গ্রেফতার। এ সময় তাদের কাছে থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
 
নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা।

এ সময় তাদের কাছে থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সন্ধ্যায় জানিয়েছেন র‍্যাব-১১’র অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেফতারকৃত বজলুর রহমান সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। অন্য গ্রেফতারকৃতরা হলেন- কাঁচপুরের নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল, মৃত সাদেক আলীর ছেলে সাইফুল ও মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার।

এর আগে, গত ২১ জানুয়ারি রাতে ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা বজলুর রহমান তার কর্মী-সমর্থকদের নিয়ে গজারিয়ার মিয়ামি নামের একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এ সময় তার সাথে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়।

একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায়- নির্বাচনের জন্য আমাদের আরো দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনের পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে তাকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত