রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নবনির্বাচিত এমপি মান্নানকে সোহেল রহমানের শুভেচ্ছা নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপি ১টিতে এনসিপি এমপি নির্বাচিত হওয়ায় মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা হিরা নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণার কার্যালয় উদ্বোধন রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর আবারও সংযোগ কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান

নবনির্বাচিত এমপি মান্নানকে সোহেল রহমানের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব মো. সোহেল রহমান।

ফলাফল ঘোষণার পর এক অভিনন্দন বার্তায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এই বিজয়কে ‘গণতন্ত্র ও সাধারণ মানুষের বিজয়’ হিসেবে অভিহিত করেন।

শুভেচ্ছা বার্তায় সোহেল রহমান বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। সোনারগাঁয় ও সিদ্ধিরগঞ্জের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন। আজহারুল ইসলাম মান্নান ভাই কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এই জনপদের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু। ধানের শীষের এই বিপুল বিজয় প্রমাণ করে, জনগণ উন্নয়ন, শান্তি এবং ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। এই বিজয় দীর্ঘ সংগ্রামের ফসল, এই বিজয় সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের আপামর জনতার।

বিবৃতিতে তিনি আজহারুল ইসলাম মান্নানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত