রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি যায়গা দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালাউদ্দিন নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজি করে আসছেন গ্রেফতার বিএনপি নেতা সালাউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙিয়ে আরও বেপরোয়া ভাবে চাঁদাবাজি শুরু করেন সালাউদ্দিন ও তার ভাই কামাল। তাদের এই চাঁদাবাজির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন আওয়ামী লীগের দোসর মোশাররফ ওরফে কারেন্ট মোশাররফ। তবে তাদের দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী।

এদিকে গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানীর কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে বেধড়ক মারধর করেন ও দোকান ভেঙে দেয় বিএনপি নেতা সালাউদ্দিন ও তার ভাই কামাল। পরবর্তীতে ভুক্তভোগী আজিজুল হক চাঁদাবাজির অভিযোগ এনে বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগীর অভিযোগের পরিপেক্ষিতে আজ বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেফতার সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত