শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

২৪ ডিসেম্বর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রহ.) ওরশ

 

উপমহাদেশের প্রখ্যাত বুজর্গ ও সূফী সাধক, কুতুবুল এরশাদ, কুতুবুল আলম, আওলাদে রাসুল (সা.), আল্লাহ ও রাসুল পাক (সা.) এ এস্ক ও মহব্বতের সূর্য্য হযরত মাওলানা শাহসূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী আল কাদরী-চিশতী, আল নক্সবন্দী-মোজাদ্দেী-ওয়াইসী (রহ.) এর মহাপবিত্র ওরশ শরীফ আগামী ২৪ ডিসেম্বর, ২০২৪ ৯ পৌষ ১৪৩১ মঙ্গলবার কলকাতা মেহেদীবাগ দরবার শরীফ (বিশ্ব ওলির গাজীনগর), তালোড়া, দুপচাঁচিয়া, বগুড়ায় পালিত হবে।

বুধবার বাদ ফজর বিশ্বনন্দিত সূফী সাধক রাসুলনোমা সৈয়দ ফতেহ আলী ওয়াইসী (রহ.) এর অন্যতম আধ্যাত্মিক প্রতিনিধি হযরত মাওলানা শাহসূফী ওয়াজেদ আলী মেহেদীবাদী (রহ.) এর মহাপবিত্র ওরস শরীফ সার্বিক পরিচালনা ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসুল (সা.) ও আওলাদে মেদীবাগী (রহ.) হযরত মাওলানা শাহসূফী সৈয়দ গাজনাফর রহমান ইউসুফ জামিল গারিবুল্লাহ মেহেদীবাগী আল- কাদরী-চিশতী, আল-নক্সবন্দী-মোজাদ্দদী-ওয়াইসী ( মা. জি. আ.)

উক্ত ওরস শরীফে রহমাতাল্লিল আলামিন হযরত রাসুল (সা.) সহ তাঁহার আহালে বায়াত, সাহাবায়ে কেরাম, তামাম দুনিয়ার জামে আম্বিয়া, জামে আওলিয়াসহ তামাম জাহানের সকল মুসলমান নর-নারীর রুহে সওয়াব রেছানী, সারা বিশ্বের মানুষের হেদায়েত, মুসলিম উম্মার ঐক্য ও দুনিয়া আখিরাতের কামিয়াবী এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করা হইবে।

উল্লেখ্য, আওলাদে রাসুল মাহবুবে ছাইয়্যেদেল মোরছালিন কুতুবুল এরশাদ হজরত মাওলানা শাহ্‌ সূফি সৈয়দ ওয়াজেদ আলী মারহুম মাগফুর ছাহেব (রঃ) ফরিদপুর জেলার অন্তর্গত মৌজে গের্দ্দায় জন্মগ্রহন করেন।

তিনি সৈয়দ হজরত শাহ্‌ এছহাক ( কুঃছেঃ আঃ) সাহেবের বংশধর। হজরত সৈয়দ ওয়াজেদ আলী (রঃ) ছিলেন হজরত মাওলানা বশারত উল্লাহ (রঃ) সাহেবের পুত্র। তিনি ( সৈয়দ বশারত উল্লাহ) একজন কামেল মোকাম্মেল আল্লাহর অলি ছিলেন। রাসূলে নোমা হজরত শাহ্ সূফি সৈয়দ ফাতেহ্ আলী (রঃ) ছাহেবের সুযোগ্য খলিফা ও পীরে কামেলে মোকাম্মেল ছিলেন। হজরত সূফি ফাতেহ্ আলী (রঃ) ছাহেবের যাবতীয় জাহেরি ও বাতেনী এলেমের উত্তরাধিকারী হন। তিনি বাংলার বিভিন্ন স্থানে হেদায়েতের বানী প্রচার করেন ও সূফি আন্দোলন গড়ে তোলেন।

পাবনা, রংপুর,দিনাজপুর, বগুড়া, রাজশাহী, ফরিদপুর অঞ্চলে তিনি ধনী-গরীব শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে সাধারন মুসলমানদের হেদায়েত করার জন্য সচেষ্ট হন। বিভিন্ন জেলার বহু সংখ্যক লোক তাঁহার নিকট মুরিদ হন।

এই মহামানব ১৩৩৮ হিজরি ১৭ই সফর, বাংলা ১৩২৬ সালের ২৫ শে কার্তিক মঙ্গলবার রাত ৭ ঘটিকার সময় ইন্তেকাল ফরমান এবং কলিকাতার নিজ বাড়ীতে গোবরা বাগে “মাদফুন” হন। সেখানেই( ৯/১ রাম মোহন বেরলেন কলি-৪৬) তাঁহার মাজার শরীফ অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত