মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এক শোকবার্তায় তিনি বলেন, “শামছুজ্জামান ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠক ও জনপ্রিয় সামাজিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা ও মানবিকতার সাথে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। রূপগঞ্জের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে মরহুম শামসুজ্জাম এর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন—আমিন।