বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও পাশে কম্পিউটার দোকান অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ মে দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটকরা হলেন- বিল্লাল ৩১, আসলাম ৫৫, সাইফুল ইসলাম ৩১,মো. জিয়াউর রহমান ৪৮, মো. ইউসুফ হোসেন ৩৪, মো. মনিরুজ্জামান ৫৫ও তানভীর মাহতাব ৩৩ গ্রেপ্তার করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, আটক ৭ জনের মধ্যে চারজনকে ১০ দিন এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০০ ট করে জরিমানাও করা হয়েছে।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক শামীম আহমেদ বলেন, প্রতারক ও দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত