বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৮০ পুরিয়া হেরোইন ও ২৬ পিছ ইয়াবাসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

‎মঙ্গলবার (২৪ মার্চ ) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি, ডাকাতির প্রস্তুতি এবং চুরি মামলার সঙ্গে জড়িত আসামিদের আটক করা হয়।

‎জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহাম্মদ আব্দুল বারিক এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

‎গ্রেফতারকৃতরা হলেন— মোঃ খোরশেদ (৫০), মোঃ শামীম (৩৪), মোঃ রিয়াজ (২৭), মোঃ মাসুম (৩৮), মোঃ কাকন (৩৮), আনোয়ার হোসেন কুট্টি (৪৫), মোঃ লিমন (২৪), আবু তাহের (২৮), মোঃ বিল্লাল হোসেন (৪০) ও হাকিম মিয়া (৩০)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং অন্যরা ডাকাতির প্রস্তুতি ও চুরি সংক্রান্ত মামলার আসামি।

‎উপরোক্ত বিষয়ে,সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদক ও অন্যান্য অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

‎তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত