বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দীঘিবরাবো বৌবাজার এলাকা থেকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । গত২৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা হলেন দীঘিবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান(২৪) ও একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে আব্বাস আলী (২২) ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান , গত ২৩ মার্চ ভোরে গ্রেফতারকৃত দুই যুবক ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এসময় তার স্বামী এগিয়ে আসলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা
হুমকি দিয়ে বলে, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে জিম্মি করে প্রথমে আব্বাস আলী ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে গত ২৩ মার্চ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত