বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ

সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী নোয়াপাড়া শ্রমিক দলের প্রধান কার্যালয় এ দোয়া, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব আব্দুর রব মিয়ার সঞ্চালনায় ও ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক এমারত হোসেন এনুর সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ন-আহবায়ক আকরাম হোসেন,নারায়ণগঞ্জ মহানগর তাতীঁদলের সিনিয়র-যুগ্ন আহবায়ক সেলিম হোসেন,নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব মো.শরিফ হোসেন, যুগ্ন-আহবায়ক আব্দুল হামিদ, ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, কামরুজ্জামান, ৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি সাফিয়া আক্তার লাবু, সাধারণ সম্পাদক রুমি ইসলাম প্রমূখ।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম হোসেন নাসিক ৭নং ওয়ার্ড শ্রমিক দলের নবগঠিত ৫১ সদস্য কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্বশেষে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালোদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত