বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব,সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য অকিল উদ্দিন ভুইঁয়া, একরামুল কবির মামুন, জেলা বিএনপির মহিলা দলের সভাপতি রহিমা শরিফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হিরা, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আহসান খলিল, আখতারুজ্জামান মৃধা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাছির উদ্দীন সহ জেলা ও থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শহীদ জিয়া ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত