শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

রূপগঞ্জে যৌথ অভিযানে দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩

আবু কাওছার

রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে লাভরা পাড়া এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য সহ ৩ মাদককারবারীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ।
এসময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার কয়েকটি পরিত্যক্ত বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে ১৬০০ বোতল ফেন্সিডিল ও স্কারাপ, ৯৫০০ পিস ইয়াবা ও ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এসময় ৩জন মাদককারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লাভরাপাড়া এলাকার আমানউল্লাহর ছেলে তানজিদ (২৮), আলাউদ্দিনের রিফাত (১৮), পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল (২৩)।

অভিযান শেষে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় মাদকের যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা নির্মূলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে, যাদের ধরতে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত