বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

ভারতের কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটজনক। চারদিন এ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকার পর পরিবারের সিদ্ধান্তে তাকে ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই নিউটাউনের বাসায় নিয়ে আসা হচ্ছে বলে আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক।  

ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই অসুস্থ। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন পর ভারতে পালিয়ে এসে কলকাতার নিউটাউনের একটি বাসায় থাকছিলেন।  হৃদরোগসহ বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ  ছিলেন তিনি। মাঝে মধ্যেই তিনি বাইপাসের ধারের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক মাস আগেও একবার হাসপাতালে দুইদিন ভর্তি ছিলেন। তবে কিছুদিন ধরে নিউ টাউনের বাড়িতেই চিকিৎসা চলছিল। গত শুক্রবার বাড়িতে সংজ্ঞাহীন হয়ে পড়লে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসায় সন্তোষজনক? সাড়া দিচ্ছেন না বলে কাদেরের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে। এর পর থেকে তাকে   ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সোমবার হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। নতুন করে কোনো চিকিৎসা তিনি নিতে পারছেন না। 

এই অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট মেডিকেল ফ্যাসালিটির মাধ্যমে তাকে রাখা হবে। কাদেরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও ভাতিজা। এ ছাড়াও দলের সহকর্মীরা রয়েছেন।
 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত