বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

অবসরের ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না সরকারি চাকরিজীবীরা : হাইকোর্ট

অবসরের তিন বছরের মধ্যে সরকারী কর্মচারীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না-গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধানের উপর হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। এমন বিধান চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। 

আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কৌসুলি অ্যাডভোকেট নাজমুস সাকিব। তিনি বলেন, শুনানিতে বলেছি রিট আবেদনটি প্রি-ম্যাচিউরড (অপরিপক্ক)। কারন যিনি রিট করেছেন তিনি কোন প্রার্থী নন। আবার বলেছেন চুক্তিভিত্তিক চাকরি করতেন। কিন্তু আরপিও’র সংশ্লিষ্ট বিধানে যিনি চুক্তিভিত্তিক চাকরি করেন তিনিও তিন বছর অতিবাহিত না করে নির্বাচন করতে পারবেন না। এ কারনে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।

আরপিও’র ১২(১)(সি)(এফ) বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চান এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। 

রিট আবেদনে বলা হয়, এমন বিধানের কারনে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এ আবেদনের উপর গত ৩০ নভেম্বর রুল জারি করে হাইকোর্ট। ওই রুল বিচারাধীন থাকাবস্থায়আরেকটি সম্পুরুক আবেদন দাখিল করেন রিটকারী। যেখানে তিনি উল্লেখ করেন যে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে চাকুরিরত অবস্থায় গত ২০ ডিসেম্বর স্বেচ্ছায় অবসর গ্রহন করেছেন।

আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার এম. মাহবুবউদ্দিন খোকন এবং এনসিপির পক্ষে নাজমুস সাকিব শুনানি করেন। শুনানিতে নাজমুস সাকিববে সহায়তা করেন অ্যাডভোকেট মেরি আকতার ও আশরাফি সানজিদা।
প্রসঙ্গত: আরপিও’র ১২(১)(সি)(এফ) ধারায় বলা হয়েছে, কোন সরকারি কর্মচারী অবসরের তিন বছরের মধ্যে কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না। 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত