সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

কড়াইলে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি এই বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী সাক্ষরিত বিবৃতিতে তিনি এই আশা প্রকাশ করেন।

বিবৃতিতে তারেক রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলেছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়। ইতিমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

তিনি বলেন, বিএনপি মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপণ প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছে। তাদের এই প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। আমি আশা করি, এই ভয়ংকর আগুনের ব্যাপ্তির দ্রুতই পরিসমাপ্তি ঘটবে। কোনো জীবনহানি যাতে না ঘটে, আমি সেজন্য মহান আল্লাহর নিকট মোনাজাত করছি।কড়

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত