শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

রামগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাসহ আটক ৩

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট মাহমুদ (৩৫) ও যুবলীগ নেতা সাফায়েত হোসেন সুজন (৩৮)কে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১২ মে) ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের আফসার উদ্দিন মুন্সী বাড়ীর (খাইল্লা বাড়ী) সামনের রাস্তা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সম্রাটকে আটক করা হয়।
অভিযানে একই বাড়ির ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সুজন কে আটক করে রামগঞ্জ থানা পুলিশ। সম্রাট মাহমুদ রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছুর ছোট ভাই এবং সুজন একই বাড়ীর ভাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ছেলে।

এছাড়া যৌতুক বিরোধী আইনে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুর রহিম (৫০) নামের একজনকে আটক করে পুলিশ।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, সম্রাট ও সুজনের বিরুদ্ধে রামগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত