মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঋণ-খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

শনিবার (০৯ই মে) রাতে সোনারগাঁও নয়াপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন সোনারগাঁ থানার এসআই হারুন অর রশিদ।

জানা যায়, সোনারগাঁও থানাধীন বরগাও চেয়ারম্যান পাড়ার মৃত আফতাব উদ্দিন এর ছেলে তানিয়া টেক্সটাইল মিলসের মালিক মোঃ সানোয়ার হোসেন (৬০) এর বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাঁচপুর শাখার মোট ছয়টি মামলা রয়েছে। তারমধ্যে দুইটি মামলায় মোট ১ কোটি ৯৬ লক্ষ ২ হাজার টাকার ঋণ-খেলাপির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত। আদালতের সেশন মামলা নং- ৬৩২/২৫ এবং ১২৯০/২৫। নারায়ণগঞ্জ আদালতের সেশন মামলা নং- ১২৯০/২৫ এর জন্য ১ কোটি ১০ লক্ষ টাকার অর্থদণ্ড এবং ১ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। অন্য আরেকটি মামলা নং-৬৩২/২৫ এর জন্য ৮৬ লক্ষ ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ বছরের সাজা দেন নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত।

এছাড়াও তার বিরুদ্ধে ৪ লক্ষ ১৫ হাজার ৯৮০ টাকার একটি অর্থ ঋণ মামলা রয়েছে যার মামলা নং- ২৮৯/২৫।
শুধু তাই নয়, তার বিরুদ্ধে আরো দুইটি সিআর মামলা রয়েছে। এ দুইটি মামলার টাকার পরিমান ২ কোটি ৭৬ লক্ষ টাকা। ইসলামী ব্যাংক কাচঁপুর শাখা মোঃ সানোয়ার হোসেনের কাছে মোট ৪কোটি ৪০ লক্ষ টাকা পাবে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ। মোঃ সানোয়ার হোসের দীর্ঘদিন যাবৎ ইসলামী ব্যাংকের ঋণের টাকা পরিশোধ না করে আত্মগোপনে ছিল। তিনি কাঁচপুর শাখার ইসলামী ব্যাংকের এইচপিএসএস বিনিয়োগের মেশিনারিজ গোপনে বিক্রি করে ফেলে। তার জন্য ইসলামী ব্যাংক একটি ক্রিমিনাল মামলা দায়ের করে।

ফলে সোনারগাঁ চীফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু সোনারগাঁ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অবশেষে থানা পুলিশের চৌকস পুলিশ কর্মকর্তা এসআই হারুন অর-রশিদ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।

সোনারগাঁও থানার এসআই হারুন অর রশিদ বলেন, বিভিন্ন প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে সোনারগাঁয়ের নয়াপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী মোঃ সানোয়ার হোসেন কে গ্রেপ্তার করি। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত