সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের মটরসাইকেল  চুরি, ৭ দিনেও উদ্ধার না হওয়ায় ক্ষোভ 

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের গ্রে রংয়ের হোন্ডা কোম্পানি লি: হোন্ডা হরনেট ১৬০ সিসি মটরসাইকেল চুরি হয়েছে। চুরির ৭ দিনেও মটরসাইকেল উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসী। গত ৪ঠা এপ্রিল সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ওসমান গণির বাড়ির গ্যারেজ থেকে মটরসাইকেলটি “হোন্ডা হরনেট”১৬০সিসি”(ঢাকা-মেট্রো-ল-৪৪-৩৫৪০) চুরি হয়। এ ঘটনায় ওই দিনই সাংবাদিক নুরুল আজিজ চৌধুরী সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, সাংবাদিক নুরুল আজিজ চৌধুরী পরিবার পরিজন নিয়ে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ৬ নং সড়কের ৬৫/এ বাড়ীর চতুর্থ তলায় ভাড়ায় বসবাস করছেন। প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে বাড়ীর নিচতলায় অন্যান্য ভাড়াটিয়ার মটরসাকেলের সাথে তার মটরসাইকেলটি রাখেন। গত ১ এপ্রিল ঈদের ছুটিতে মটরসাইকেল রেখে আত্মীয়ের বাসায় বেড়াতে যায় সাংবাদিক নুরুল আজিজ। এরপর ৪ তারিখ সকালে এসে দেখে তার মটরসাইকেলটি নেই। এ বিষয়টি কেয়ারটেকার খোকন ও বাড়ীর মালিক ওসমান গণিকে জানানা হলেও তারা কোন কিছুই জানেনা বলে জানায়।

সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিলে এস আই আশরাফ উজ্জামানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। ঘটনার ৭দিনেও মটরসাইকেল উদ্ধার না হওয়ায় স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত মটরসাইকেল উদ্ধারের দাবি জানান।

এলাকাবাসী আরও জানায়, এ বাড়ীতে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেলেও মালিক কোন ব্যবস্থা নেয়নি। নীচ তলা পুরোটাই কারপার্কিং রাখার কথা থাকলেও রাখা হয়নি। দেয়া হয়নি বাড়ির সামনে কোন কেচি গেইট। মালিকের উদাসীনতায় প্রায়ই এমনটি ঘটছে দাবি এলাকাবাসীর। তদন্ত কর্মকর্তা এস আই আশরাফ উজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নীচ তলার সামান্য অংশ ফাঁকা রাখা হয়েছে যেখানে মটরসাইকেল রাখা হয়। নিরাপত্তার জন্য দেয়া হয়নি কোন কলাপ্সিবল গেইট, জানালায় নেই কোন গ্রিল, নেই কোন নাম ফলক। তাছাড়াও একজন মাত্র কেয়ারটেকার রয়েছে। অরক্ষিত জায়গা থেকে চুরি হওয়ায় এর দায় বাড়ির মালিকের উপর বর্তায়। তিনি আরও জানান, বাড়ির মালিক ওসমান গণির কথায় সন্দেহ সৃষ্টি হয়েছে। মটরসাইকেল উদ্ধারে তদন্ত চলমান রয়েছে। দ্রুতই ভাল খবরের আশা করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত