মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ

সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ

সম্রাট আকবরঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযানের আগে বিএনপির নেতাকর্মীরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দিচ্ছিল। এ সময় তাদের মধ্যেই সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, শিমরাইল মোড়ে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান। প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গোপন সূত্রে জানা যায়, প্রতিদিন এ অবৈধ ফুটপাত থেকে কয়েক লক্ষ টাকার চাঁদাবাজি হতো।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসপি শিমা রানি সরকার, শিমরাইলের টিআই জুলহাস সহ সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সদস্যরা। মারামারি ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়।

এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ফুটপাত দখল মুক্ত করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। ফুটপাত দখল করতে কয়েকটি গ্রুপ চিটাগাংরোডে আধিপত্য বিস্তার করতে মহড়া দিচ্ছে। যারা অবৈধভাবে ফুটপাত দখল বসাবে ও চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত