বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

 

আবু কাওছার

রূপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকের ছবি ব্যবহার করে অসত্য ও অপপ্রচার ছড়ানোর ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রনি আহমেদ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ভুক্তভোগী শ্বশরীরে থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি জিডি করেন। যাহার জিডি নং ১১/৪৩। তিনি ইন্টারন্যাশনাল মিডিয়া সিএসবি নিউজ ইউএসএ এবং অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দৈনিক আলোর সকালে রূপগঞ্জ উপজেলা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

জিডির সূত্র ধরে জানা যায়, উপজেলা পূর্বাচল উপশহর কাঞ্চন ব্রীজ টু নিলা মার্কেট ৩০০ ফিট সড়কে অস্থায়ী টং দোকানে কতিপয় অসাধু চোরাই তেল ব্যাবসায়ী জ্বালানি তেল বিক্রি করিয়া আসিতেছে মর্মে প্রত্যক্ষ প্রমাণ পেয়ে ভিডিও চিত্র সহ দৈনিক আলোর সকাল অনলাইনে সংবাদ প্রকাশ করেন। এই নিউজকে কেন্দ্র করে “somoy khobor” নামিয় ফেইসবুকের একটি ফেইক আইডি থেকে সাংবাদিক রনির ছবি ব্যবহার করে মানসম্মান হানিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। জিডিতে এই আইডির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক রনি আহমেদ বলেন, টং দোকানে চোরাই তেলের রমরমা ব্যাবসা, প্রশাসনের নজরদারি নেই এমন শিরো নামে একটি অনলাইনে প্রমানসহ ভিডিও চিত্রে সংবাদ প্রকাশ করলে কতিপয় অসাধু চোরাই তেল সিন্ডিকেট ক্ষিপ্ত হয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মানহানি করার লক্ষেই এ ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর সাথে স্থানীয় নামধারি কয়েকজন সংবাদ কর্মীও জড়িত থাকার অভিযোগ উঠেছে। পরবর্তীতে অনুসন্ধানি রিপোর্টের মাধ্যমে এই চোরাই তেল সিন্ডিকেট সম্পর্কে বিস্তারিত জাতীর সামনে তুলেদরা হবে জানিয়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী বলেন, “সাংবাদিক রনি আহমেদের ছবি ব্যাবহার করে তার বিরুদ্ধে ফেসবুকে অসত্য ও অপপ্রচার মুলক পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত