বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

রূপগঞ্জে ১৫০০ এর বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

 

আবু কাওছার

রুপগঞ্জ  গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ডি কে এম সি মেডিকেলের সার্বিক সহযোগীতায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজার আহমেদিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ শে জুন) সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত  বিরতিহীন ভাবে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় পনের শতাধিক রোগীকে চিকিৎসা  সেবা প্রদান করেন।

রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সুৃমন চৌধুরীর সঞ্চালনায় ও ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের কৃতি সন্তান ও স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ জনাব ডাঃ মেজবাহ উদ্দিন আহমেদ।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জের কৃতি সন্তান রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জজ কোর্টের এ.পি.পি এডভোকেট ইসরাফিল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক  মোঃ আলম খান।

উদ্বোধনী বক্তব্যে সমাজসেবক শহিদুল্লাহ গাজী বলেন, গ্রাজুয়েট এসোসিয়েশন বিগত ৭ বছর যাবত মানবসেবায় অসামান্য অবদান রেখেছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বক্তারা বলেন- রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই রূপগঞ্জে বিভিন্ন মানবিক কাজ করে আসছে, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন আগামীতেও এই ধরনের কার্যক্রম চলমান রাখবে এবং আমরা রূপগঞ্জ বাসী সর্বাত্মক ভাবে এই সংগঠনের পাশে থাকবো।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিকেএমসি হসপিটালের নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আইনজীবী এডভোকেট আবদুল কুদ্দুস মিয়া, সমাজসেবক হানিফ ভূইয়া, আফজাল হোসেন আজাদ, মোরশেদ আলম, শাহ আলম বেপারী, হাসেম মাস্টারসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত