বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হুমকির অভিযোগে যুবদল নেতা সাহেদ কে শোকজ জমিরউদ্দিন সরকারের মৃত্যু কালের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ সুইজারল্যান্ড কে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাদাত হোসেন সোহেল বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হান্নান মিরন বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিকদের দাপট, সরকারি-বেসরকারি অফিসে চাঁদাদাবির অভিযোগ, হুমকি-ধামকি দিলে ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সরকারি হাসপাতাল না থাকায় রোগীদের দুর্ভোগ, তাদের একমাত্র ভরসা সুগন্ধা হাসপাতাল

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কোথাও সরকারি হাসপাতাল নেই৷ উন্নত মানের সরকারি হসপিটাল না থাকায় প্রতিদিন সঠিক চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছে। বেশিরভাগ অসহায় গরিব মানুষরা চিকিৎসা নিতে ছুটে বেড়ায় সরকারি হসপিটালে। অসুস্থ রোগীরা তাৎক্ষণিক সিদ্ধিরগঞ্জে সরকারি হসপিটাল না থাকলেও বিভিন্ন চিকিৎসা নিতে ছুটে যান চিটাগাংরোড সুগন্ধা হসপিটালে। বর্তমানে সাধারণ রোগীসহ মূমূর্ষ রোগীদের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল চিটাগাংরোড মিনার মসজিদ সংলগ্ন সুগন্ধা হাসপাতাল।

জানা যায়, সরকারি হাসপাতাল রয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জে। ইমার্জেন্সি রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার একমাত্র সুগন্ধা হাসপাতালই সকলের কাছে খুবই পরিচিত। ঘনবসতিপূর্ণ ও শ্রমিকবান্ধব এলাকা হিসেবে সিদ্ধিরগঞ্জে লাখ লাখ লোকের বসবাস৷ চিকিৎসা সেবার জন্য এখানে বেসরকারি যেকটি হাসপাতাল রয়েছে তার মধ্যে সুগন্ধা হাসপাতালটি অন্যতম৷ নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ১০ টি ওয়ার্ড থেকে এবং সোনারগাঁও, কাঁচপুরসহ আশপাশের এলাকা থেকে চিটাগাংরোডের সুগন্ধা হাসপাতালের যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল থাকায় এবং হাসপাতালের চিকিৎসা সেবার মানও অনেক ভাল হওয়ার কারণে রোগীদের চাপও বেড়েছে। ২৪ ঘন্টা জরুরী বিভাগে অভিজ্ঞ চিকিৎসক সেবায় নিয়োজিত রয়েছেন রোগীদের৷ হাসপাতালের চিকিৎসক, নার্স, আয়া এটেন্ডেন এবং ম্যানেজমেন্ট সবাই আন্তরিক৷ হিরাঝিলের বাসিন্দা মোসাঃ রাহিমা বেগম, মোঃ শওকত ওসমান বলেন, সিদ্ধিরগঞ্জের আশেপাশে সরকারি হসপিটাল না থাকলেও স্বল্প খরচে আমরা চিটাগাংরোড সুগন্ধা হাসপাতালে বিভিন্ন পরীক্ষার যেমন ব্লাড, ইউরিন, এক্সরে, আল্ট্রাসনোগ্রামসহ সকল পরীক্ষা করি। ঢাকার উন্নতমানের হাসপাতালের মতোই রিপোর্টগুলো। তারা আরও জানান, এখানে রয়েছে পর্যাপ্ত বেড,গাইনোকোলজি, নাক কান গলা রোগ, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থপেডিকস,, নিউরোলজি,সার্জারী, শিশুরোগ, ডায়াবেটিস, কার্ডিওলজিসহ বিশেষজ্ঞ চিকিৎসক৷ এই হাসপাতালটিকে রোগীদের সেবাস্থলে রুপ দিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল। তিনি বলেন, আমাদের এই হাসপাতালের বিভিন্ন টেষ্ট শতভাগ সঠিকভাবে করা হয়৷ আমরা ঢাকার চেয়ে টেষ্টের খরচ কম রাখি এবং অসহায় গরীব রোগীদের বিশেষ বিবেচনা করি। আব্দুল জলিল আরও বলেন আমরা শতভাগরোগীদের সেবা দেওয়ার চেষ্টা করি৷ ইমার্জেন্সি রোগী এই হাসপাতালে নিয়ে এলে ইমার্জেন্সি চিকিৎসক সেবা দিয়ে জীবন বাচানোর চেষ্টা করা হয়। রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখা দিলে ঢাকায় রেফার্ড করেন ইমার্জেন্সি চিকিৎসক। হাসপাতালের পরিচালকবৃন্দও রোগীদের প্রতি যথেষ্ট আন্তরিক। এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোন রোগী যেন নিরাশ হয়ে না ফেরেন সে বিষয়ে হাসপাতালের পরিচালকবৃন্দের দিক নির্দেশনা দেওয়া রয়েছে বলে জানাগেছে৷ হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জলিল বলেন আমাদের হাসপাতালের সকল মেশিনারীজ অত্যন্ত উন্নতমানের এবং ডিজিটাল৷ তিনি আরও বলেন আমরা শতভাগ রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি।

এদিকে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে একটি আধুনিক সরকারি হসপিটাল নির্মাণের দাবি জানান সরকারের কাছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত