মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে মহাসড়কে ফুটপাথ উচ্ছেদ অভিযান,আটক- ১১ রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী

রূপগঞ্জে মহাসড়কে ফুটপাথ উচ্ছেদ অভিযান,আটক- ১১

আবু কাওছার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় ১১ জন হকার দোকানদারকে আটক করে জেলে পাঠান ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় গাউছিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কের দুই পাশের শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং নির্মাণসামগ্রী উচ্ছেদ করে দোকানপাট বেকু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় এবং মালামাল জব্দ করা হয়।

স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে এসব দোকান ফুটপাত ও সড়কের একটি বড় অংশ দখল করে রাখায় পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।

এর আগে প্রশাসনের পক্ষ থেকে কয়েক বার অভিযান পরিচালনা করা হলেও কয়েক ঘণ্টা পর আবার সড়কে দোকানপাট বসে সড়ক দখল করতে দেখা গেছে ।

পুনরায় আগের ন্যায় আজকে অভিযান পরিচালনা করার পর কতক্ষন দখল মুক্ত থাকে তা নিয়ে উদ্ভেগ জনসাধারণের মনে।

অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি (পূর্বাচল রাজস্ব সার্কেল) ফরিদ আল সোহান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন সহ স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন,সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি এটি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা ইতোমধ্যেই অনেকবার অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল জরিমান ও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত এই ধরনের অভিযান হলে ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ অনেকাংশে হ্রাস পাবে।

তবে এলাকাবাসীর আশঙ্কা, আগের মতোই কয়েক ঘণ্টা পর দখলদাররা পুনরায় ফুটপাতে দোকান বসাবে কিনা তা এখন দেখার বিষয়। সড়ক ও ফুটপাত কতদিন দখলমুক্ত থাকবে, সে অপেক্ষায় রয়েছে তারা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত