বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন

রূপগঞ্জের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় , মাসুদ বাহিনীর হুমকিতে জনমনে আতঙ্ক

 

আবু কাওছার

রূপগঞ্জে জাহাঙ্গীর মাহমুদ ও মীর শফিকুল ইসলামের উপর হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কর্মসুচী করাকে কেন্দ্র করে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা আরো বেপরোয়া উঠেছে। ক্ষিপ্ত হয়ে এলাকায় হোন্ডা মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করছে।

এলাকায় প্রকাশ্যে দিবালোকে মহড়া ও ঘুরে বেড়ালেও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করছেনা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
রূপগঞ্জে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে রূপগঞ্জ প্রেসক্লাবে হামলার আশঙ্কায় ও জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার রাতে বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।
বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার অভিযোগ করে জানান, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকার সাধারন মানুষ। ভয়ে কেউ প্রতিবাদটুকু করার সহাস পায়না। এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ দিয়ে সংবাদ প্রকাশ করায় এবং ক্ষতিপুরণ বাবদ দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় গত ১৭ নভেম্বর ও ১লা ডিসেম্বর দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর দুই দফায় হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনা ঘটায় সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা। এছাড়া ২৯ ডিসেম্বর রাতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপরও হামলা চালায় এ বাহিনীর সদস্যরাই। এসব ঘটনায় রূপগঞ্জ থানায় বিভিন্ন স্থানে ঘটনার পরিপ্রেক্ষিতে ৩টি মামলা ও দুইটি সাধারন ডারেী করা হয়।
পরে হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত ৩ ডিসেম্বর মানববন্ধন-বিক্ষোভ কর্মসুচী করাকে কেন্দ্র করে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা আরো বেপরোয়া উঠে। ক্ষিপ্ত হয়ে এলাকায় হোন্ডা মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এলাকায় প্রকাশ্যে দিবালোকে মহড়া ও ঘুরে বেড়ালেও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করছেনা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

এই বিষয়ে মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত