বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

রাষ্ট্রে কোনো ক্ষেত্রেই ‘মব’ সংস্কৃতি গ্রহণযোগ্য নয় : গোলাম মোস্তফা

 

অমর একুশে বইমেলার একটি বুক স্টলে হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভয়েস অব কনসাস সিটিজেন (ভিসিসি)’র চেয়ারপার্সন মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘এ ধরনের বিশৃঙ্খলা আচরণ নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। একটি কার্যকর রাষ্ট্রে কোনো ক্ষেত্রেই ‘মব’ সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। সেই নীতিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) বইমেলায় যা হয়েছে, তাও কোনভাবেই সমর্থনযোগ্য নয়।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একুশে বইমেলা হলো দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এটি বাংলাদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মিলনস্থল। এই মেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা শুধু বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে না, বরং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বইমেলা নিয়ে এই নাগরিকদের আশা ছিল, সব চিন্তা ও মতের প্রকাশ মুক্ত ও অবারিত হবে। সব লেখক-প্রকাশক নির্ভয়ে নিজেদের বই প্রকাশ, পরিবেশন ও বিক্রয় করতে পারবেন। মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন আঘাতের ঘটনায় দেশবাসী অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলেও তাঁরা একইভাবে একুশে বইমেলার ওপর বারংবার আক্রমণ ঘটতে দেখেছে দেশবাসী।’

বিবৃতিতে গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘সরকার সব মানুষের ধর্মীয় ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ব্যর্থতার পরিচয় দিলে দেশে বিশৃংলা সৃষ্টি হবে। এর ফলে পতিত ফ্যাসিবাদী শক্তি তাদের ষড়যন্ত্র সফল করতে সচেষ্ট থাকবে। এ অবস্থায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও অভ্যুত্থানের আকাঙ্খা ধারণ করা বাংলাদেশের সব স্তরের জনগণকে দেশে ও বিদেশে আওয়ামী ও ধর্মীয় ফ্যাসিবাদীদের নানা রকম চক্রান্ত, ষড়যন্ত্র ও উসকানিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’

তিনি ‘সারা দেশে মাজার, ওরস শরিফ ও মেলার ওপরে আক্রমণ, নারী ফুটবলের ওপর হামলা, বিভিন্ন ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মারক ভাঙচুরের সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি আহআবান জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত