শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় কৃষকদল নেতাকে অব্যাহতি

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের কমিটি থেকে সিনিয়র যুগ্ন-আহবায়ক ফজলুল হক কন্ট্রাক্টরকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙকরায় শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। একই চিঠিতে সিনিয়র যুগ্ন-আহবায়ক হিসেবে মো. আলমগীর হোসেন ও যুগ্ন আহবায়ক হিসেবে শাখাওয়াত হোসেন মিন্টুকে থানা কৃষকদলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ফজলুল হক কন্ট্রাক্টরকে অব্যাহতি প্রদানের কারণ জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল জানান, বিএনপি মনোনিত দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান না নিয়ে ফজলুল হক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিস্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার এমন কর্মকাণ্ড দলের বিরুদ্ধে দাঁড়ানোর সামিল। তাই তাকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব মো. সোহেল রহমান জানান, কমিটি পাওয়ার পর ফজলুল হক কন্ট্রাক্টর প্রথমে দুএকটি দলীয় কর্মসূচিতে অংশ নিলেও পরে তিনি আর কোন দলীয় অনষ্ঠানে অংশ নেননি। দলীয় কাজে নিক্রিয় হয়ে তিনি বহিস্কৃত সাবেক এক বিএনপি নেতার পক্ষ নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল যাকে বহিস্কার করেছে এমন একজন প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানতে পেরেছি। সবার উচিত দলীয় সিদ্ধান্ত মেনে চলা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত