বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জ ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্রাকস্যুট ও জার্সি প্রদান

সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি ও সাবেক খেলোয়াড় জিএম সুমন মুন্সী।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে
ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্রাকস্যুট ও জার্সি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাবেক খেলোয়াড় জিএম সুমন মুন্সী বলেন, শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে বলে জানান এ সাবেক খেলোয়াড়।
ইয়ং ফাইটার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক উজ্জ্বলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা কোচ এনামুল হক খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্রিকেট খেলোয়াড় মনিরুজ্জামান বাদল, আশরাফুল ইসলাম, কাউসার আহমেদ, শুভ আহমেদ।
৩৬ জন‌ খেলোয়াড়কে ট্রাকস্যুট ও জার্সি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত