রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সুইজারল্যান্ড কে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাদাত হোসেন সোহেল বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হান্নান মিরন বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিকদের দাপট, সরকারি-বেসরকারি অফিসে চাঁদাদাবির অভিযোগ, হুমকি-ধামকি দিলে ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কুচক্রী মহলের অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম ৬ডিআইজি ও ৩ এসপির বদলী নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ ছাড়লো ব্রাজিল

বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাদাত হোসেন সোহেল

সম্রাট আকবরঃ

দীর্ঘদিন পরে ঝাঁকঝমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শনিবার (১১জুলাই) ঢাকা গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬।
উক্ত অনুষ্ঠানে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হাসান তুসার, সাবেক লিজেন্ডারি ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু, সাবেক ফিফা রেফারি সুজিত ব্যানার্জি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক ফিফা ও জাতীয় পর্যায়ের রেফারিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। এরপর সংগঠনের আহ্বায়ক ও সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরনের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভাপতির প্রতিবেদনের পর তিনি নির্বাচন কমিশনের কাছে ভোটের দায়িত্ব হস্তান্তর করে নিজের বক্তব্য সমাপ্ত করেন।

​দীর্ঘদিন ধরে দেশের ফুটবল অঙ্গনে রেফারিদের দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য বজায় রাখতে বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এবারের বিশেষ সাধারণ সভায় সারা দেশ থেকে এসোসিয়েশনের সম্মানিত সদস্যগণ অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ৪০১ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তন্মধ্যে ১৯৭ ভোটপেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদাত হোসেন সোহেল।

​এছাড়াও বাকী নির্বাচিতরা হলেন-
​সভাপতি: বাফুফে থেকে মনোনীত,সি. সহ-সভাপতি: আর. আলম,সহ-সভাপতি: শাহাদাত হোসেন বাদল,আব্দুল হান্নান মিরন, সাধারণ সম্পাদক: সাদাত হোসেন সোহেল,​যুগ্ম সাধারণ সম্পাদক: আলমগীর সরকার,​যুগ্ম সাধারণ সম্পাদক: মো: জালাল উদ্দিন,কোষাধ্যক্ষ: নুরুজ্জামান,দপ্তর সম্পাদক: ফেরদৌস আহমেদ,কার্যনির্বাহী সদস্য-​মো: নাজমুল হুদা,​বিকাশ সরকার, ভারত চন্দ্র গৌড়,
​নাদিয়া সুলতানা ঝর্ণা,সাইযুন হাসান (সানি),সাব্বির সালেক শুভ,হারুন উর রসিদ,​শহীদুল ইসলাম লিমন এবং ​আনিসুর রহমান সাগর।

সাদাত হোসেন সোহেল বলেন, যারা আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং উপস্থিত সকল ভোটারদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন ধরে প্রানের সংগঠন ফুটবল রেফারি এসোসিয়েশনে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমরা নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সকলকে সাথে নিয়ে আগামীতে আরো সুন্দর এবং সুশৃঙ্খল ফুটবল খেলা দেশ এবং জাতিকে উপহার দিব।

তিনি আরো বলেন,গনতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর এবং সুশৃঙ্খল একটি নির্বাচনের ব্যবস্হা করে দেওয়ায়। আমি মনে করি ওনাদের নেতৃত্বে আগামীতে আরো সুন্দর ফুটবল খেলা আমরা বাংলাদেশ কে উপহার দিব।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত