বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বুধবার (১লা এপ্রিল) সকাল ১১টায় কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি,নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম,উপ- বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সড়ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন,২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের উদ্যোগ ১০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছি। নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি মহোদয় উদ্ভোধন করার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করা হয়েছে পর্যায়ক্রমে আগামী ৬ মাসের মধ্যে সড়ক ও জনপদ দুই পাশে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
নারায়ণগঞ্জ-৩ আসেনর এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, আমাদের সরকার আগামী ৫ বছর যে পরিকল্পনা হাতে নিয়েছে, তারই অংশ হিসাবে আজ কাচপুর বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, গাছ সঠিক ভাবে রক্ষনাবেক্ষন করার জন্য বিএনপি সংগঠনের সকল সদস্য দেখতে রাখতে নির্দেশ দেওয়া হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সবুজায়ন বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত