বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

নতুন বিশ্বরেকর্ড গড়লো ভারত ৩ ওভারেই 

বৃষ্টি আর ভেজা মাঠের কারণে কানপুর টেস্টের দুই দিন বল মাঠেই গড়ায়নি। এমন পরিস্থিতিতে ড্রয়ের দিকেই যেন যাচ্ছিল চলমান টেস্ট। অবশ্য ড্র না, ভারত চায় ম্যাচের ফলাফল। সে জন্য মরিয়া হয়ে উঠেছেন দলটির ব্যাটাররা।

টস হেরে নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল এবং রোহিত শর্মা।

হাসান মাহমুদের করা ইনিংসের ১ম ওভারেই ৩ চারের মারে ঝড় তোলার আভাস দিয়ে রাখেন জয়সাওয়াল। পরের ওভারে খালেদকে টানা দুই ছক্কা হাঁকিয়ে শুরু করেন রোহিত শর্মা। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৩ ওভারেই ৫১ রান তুলে ফেলেছে ভারত। ওভারপ্রতি রান এসেছে ১৭ রান। আর তাতে টেস্ট ক্রিকেটের দ্রুততম দলীয় পঞ্চাশের রেকর্ড গড়ল ভারত।

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসটাই কানপুরে নতুন করে লিখেছে ভারত। অবশ্য এরপরেই ব্রেকথ্রু পেয়েছে বাংলাদেশ। চতুর্থ ওভার করতে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তার ভেতরের দিকে ঢোকা বলে বোল্ড হলেন রোহিত। ভাঙল ৫৫ রানের জুটি।

ব্যাট হাতে অবশ্য অন্য আরেকটা রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা। তাতে লজ্জার খাতায় নাম লেখালেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। টেস্ট ক্রিকেটে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে টেস্ট ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন ভারতের ব্যাটার রোহিত শর্মা। এর আগে ১৯৪৮ সালে জিম লেকারের দুই বলে ছক্কা হাঁকিয়েছিলেন ফোফি উইলিয়ামস।

এরপর ২০১৩ সালে ন্যাথান লায়নের বলে শচীন টেন্ডুলকার, ২০১৩ সালে জর্জ লিন্ডের বলে ভারতের উমেশ যাদব এবং ২০২৪ সালে এসে খালেদ আহমেদের বলে ইনিংসের সূচনাতেই দুই বলে দুই ছক্কা হাঁকালেন রোহিত শর্মা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত