বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

তিনজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

আবু কাওছার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রতিনিধি দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীর ও সোনারগাঁ উপজেলার দৈনিক আমাদের অর্থনীতির সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেলর ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১ টায় সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

কালবেলা’র সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। আর এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। আপনারা জানেন নারায়ণগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। এখনো নারায়ণগঞ্জ জুড়ে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
(৯ ডিসেম্বর) সোমবার বিকেল ৩টার দিকে বাড়িমজলিস এলাকায় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম রাসেলকে সোনারগাঁ আর্টে বসা থেকে একদল যুবক টেনে বের করে রাস্তায় ফেলে তার ওপর হামলা চালায়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত