মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ

চিটাগাংরোড রেন্ট এ কার মালিক সমিতির সভাপতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের চিটাগংরোডে অবস্থিত রেন্ট এ কার মালিক সমিতির নতুন কমিটির সভাপতি টিটুকে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। গত ২৮ই মার্চ চিটাগাংরোড রেন্ট এ কার মালিক সমিতির কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির প্রধান উপদেষ্টা হলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি।

হত্যার হুমকির ঘটনায় উক্ত কমিটির সভাপতি টিটু সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম, মো: রশিদ সহ আরো অজ্ঞাত২/৩জন পরস্পর যোগসাজশে ব্যক্তি আক্রোশের জেরে টিটু এবং কমিটির প্রধান উপদেষ্টা বিএনপি নেতা মনিরুল ইসলাম রবির নামে একটি এআই ভয়েজ রেকর্ড মোবাইল ফোনের মাধ্যমে কিছু মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিতেছে। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তাকে কমিটি থেকে বাদ দেওয়ার অসৎ উদ্দেশ্যে উল্লেখিত ঘটনা ঘটিয়েছে।

গত ৩০শে মার্চ দুপুর আনুমানিক ১২টার দিকে বিবাদীদের সমিতি অফিসের সামনে পাইয়া উপরোক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে তাহারা কোনরকম সঠিক উত্তর না দিয়ে অভিযোগকারীকে ধাক্কা এবং মারপিট করার জন্য উত্তেজিত হয়। সবশেষে বিবাদীগন অভিযোগকারীকে বিভিন্নপ্রকার ভয়ভীতি প্রদর্শনসহ খুন জখমের হুমকি প্রদান করিয়া চলে যায়।

বিভিন্ন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও লড়াকু সৈনিক মনিরুল ইসলাম রবিকে বিভিন্ন ভাবে ঘায়েল করতে দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করছে। কারণ রবি ৫ই আগস্ট এর পর চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করে গিয়েছেন। চাঁদাবাজ চক্রটি মনিরুল ইসলাম রবির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠে।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, টিটু নামের এক ব্যক্তি থানায় হত্যার হুমকির একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত