বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন

খেলোয়াড়সহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

 

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৮ খেলোয়াড় এবং একজন টিম অফিসিয়ালকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। এ ছাড়া প্রত্যেকের ওপর ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ সিদ্ধান্ত জানায়।

ঘটনাটি ঘটে ১৮ নভেম্বর পিকেএসএফের ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচ চলাকালে। ম্যাচে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। খেলার মাঝপথে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ ঝগড়া শুরু হয়। পরে বিসিবি আচরণবিধির ২.১৯ ধারায় লেভেল ৪ অপরাধে তাদের দোষী সাব্যস্ত করে।

শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন- তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, তেজগাঁওয়ের টিম অফিশিয়াল রবিন এবং স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনো স্তরে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বরদাশত করবে না। এটি খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য একটি স্পষ্ট বার্তা যে বোর্ড এ ধরনের অপরাধ কঠোরভাবে মোকাবিলা করবে।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত