বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগ বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা সানি আলম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল আহমেদ নারায়ণগঞ্জ বাসীকে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ভূইয়ার ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা রিয়াজুল আলম যুবদল নেতা শওকত আলীর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সাজ্জাদ হোসেন বিতারা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আবু কাওছার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকার জমি ব্যবসায়ী হাসান মিয়ার বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুখালী গ্রামের হাসান মিয়ার বাড়িতে ১০/১২ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দরজা ভেঙ্গে তার বসত ঘরে প্রবেশ করে। পরে গৃহকর্তার মা খুরশিদা বেগম ও স্ত্রী তন্নীআক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তাদের হাত-পা বেঁধে লুটপাট চালায় । এদিন রাতে হাসান মিয়া বাড়িতে ছিলেন না।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত