মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ

রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প

আবু কাওছার

রূপগঞ্জে ভূমি ব্যবস্থাপনা সেবাকে আধুনিক ও সহজলভ্য করতে “ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প” শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং UNDP Bangladesh এর সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রম ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

জানা যায়, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ইউনিয়ন ভূমি অফিসসমূহে হোল্ডিং মালিকদের তথ্য হালনাগাদ ও অনলাইন প্রোফাইল তৈরির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে ইউএনডিপি নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা উপস্থিত থেকে সেবা প্রদান করবেন।
এ কার্যক্রমের মাধ্যমে হোল্ডিং মালিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর হালনাগাদ করা হবে এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইন প্রোফাইল তৈরি করা হবে, যা ভবিষ্যতে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণকে আরও সহজ করবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকল হোল্ডিং মালিককে নির্ধারিত সময়ের মধ্যে সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ানের কপি (পর্চা) এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, “ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে জনগণ ঘরে বসেই ভবিষ্যতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত