বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

রূপগঞ্জে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রামের মৎস্য চাষী শাহজালাল মিয়ার পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, হ্যাচারি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ৭এপ্রিল সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। তাতে রুই, কাতলা, তেলাপিয়া, চাইনিজ পুঁটি ও বিভিন্ন ধরণের মাছের রেনুসহ প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে শাহজালাল মিয়া দাবি করেছেন।

পুলিশ জানায়, গত ১৪-১৫ বছর ধরে মৎস্য চাষী শাহজালাল মিয়া পুকুরে মাছ চাষ করে আসছে। কয়েক বছর ধরে পুকুরের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার মোকলেছুর রহমানের সাথে শাহজালাল মিয়ার বিরোধ চলে আসছিলো। এর জের ধরে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দিয়ে হ্যাচারী ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় প্রতিবেশি রমজান হোসেন ও জুয়েল মিয়া দুর্বৃত্তদের চিনে ফেলে। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মোকলেছুর রহমান ও তার সহযোগিরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীর দায়েরকৃত লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত