রবিবার, ১৪ Jun ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম বরদাস্ত করা হবে না – অধ্যাপক মামুন মাহমুদ 

 

সম্রাট আকবরঃ 

   বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা সেপ্টেম্বর) বাদ আছর চিটাগাং রোড খানকায়ে জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন দীর্ঘদিন পর আমরা স্বাধীনভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এই বছরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।
  তিনি আরো বলেন,  বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, লুটতরাজ, দখলবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।  আমরা সবসময়  চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটের  বিরুদ্ধে  কাজ করে যাচ্ছি।  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কেউ যদি দলের নাম ব্যবহার করে  অপরাধমূলক কর্মকাণ্ড করে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে । সেই সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। যতদিন এই দেশ থাকবে ততদিন বিএনপি থাকবে।  বিএনপি ১৮কোটি মানুষের দল, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম বরদাস্ত করা হবে না।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত , সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত  এবং  আহতদের সুস্থতা  কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত