বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ নিহত-১, ২ জন গুলিবিদ্ধসহ আহত ১০

 

আবু কাওছার

রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হাসিব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ২জন গুলিবিদ্ধসহ আহত ১০জন। মঙ্গলবার ১৮ মার্চ রাতভর দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁদাবাজি,টেন্ডারবাজি ও ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে বেশকিছু দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও চনপাড়া ইউনিয়ন যুবদল নেতা শামিম মিয়ার বিরোধ চলছিল।
মঙ্গলবার রাতে এ নিয়ে উভয়গ্রুপ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতভর চলা সংঘর্ষে রাব্বানী,শাকিল,রা্জ্জাক, রমজান,জীবন সানী,দারোয়ান বাবুসহ অনেকে আহত হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার রাতে পুনর্বাসন কেন্দ্রে স্বেচ্ছাসেবকদলের  নেতা রাব্বানী, করিমের পক্ষের রবিনের সাথে যুবদল নেতা শামীম পক্ষের শাহীনের ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির ও তার লোকজন নিয়ে রবিনকে তুলে নিয়ে শামীমের অফিসে আটকে রেখে মারধর করে। বিষয়টি জানতে পেরে ভোর সাড়ে ৩টার দিকে রাব্বানী ও করিমসহ তাদের লোকজন শামীমের অফিসে রবিনকে ছাড়িয়ে আনতে গেলে শামীমও তার লোকজনের সাথে তাদের সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষের গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় হাসিবুর, রাসেল ও বাশারসহ কমপক্ষে ১০ জন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন হাসিবুর। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে মঙ্গলবার থেকে রাতভর সংঘর্ষের ঘটনায় বুধবার সকালে পুলিশ ও র‍্যাব যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।

অন্যদিকে, এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত