বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, মুন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ঢাকায় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালোর দিকে।

রবিবার রাত ৮টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা লাকসামে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। নোয়াখালীতে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ফিরছিলেন।

তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্য নেতারা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত