শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশত্যাগে নিষেধাজ্ঞা চার সিটি করপোরেশন কর্মকর্তা জুলাই অভ্যুত্থান অন্যয়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরনা : ন্যাপ সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ

সোলাইমান ও তার পরিবারকে এলাকাবাসীর অবাঞ্ছিত ঘোষণা

 

দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামীলীগ সরকারের আস্হাভাজন এবং স্হানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা ছিলো সোলাইমান পরিবারের। তার পরিবারের লোকজন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ঘনিষ্ঠ ছিলো বলে জানা যায় ।

দলীয় ক্ষমতা এবং চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে সোলাইমান পরিবারের লোকজন অনেক মানুষের নগদ অর্থ আত্নসাত, জোরপূর্বক জমি দখল সহ আরো অনেক অপকর্মে জড়িয়ে পড়ে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েন সোলাইমান ও তার পরিবারের লোকজন। বিপক্ষ দলের আবু সালেহের রোশানলে পরেন সোলাইমানের পরিবার। এমনকি সোলাইমান মিয়াকে বাজারে জনস্মুক্ষে লাঞ্চিত করেছে বলে জানায় পরিবারের লোকজন। সেই সাথে তাদের পারিবারিক খাস জমি দখল ও মাছের হেচারির মাছ জোর করে ধরে নিয়ে যায় বলেও জানান তারা। ভিন্ন রাজনৈতিক দলের রোষানলে পড়ে সোলাইমান মিয়া ও তার ছেলেরা সহ এমনকি তার ভাতিজা তরিকুল ইসলাম বাড়ি ছেড়ে পলাতক অবস্থায় জীবন জাপন করছেন বলে জানা যায় ।

তন্মধ্যে ভাতিজা তরিকুল দেশত্যাগ করেছে বলে জানা এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে তরিকুলের মা খাইরুন নেছা বলেন, তরিকুলের দেশত্যাগের খবর জানাজানি হওয়ার পরে বিপক্ষ দলের নেতা আবু সালেহ লোকজন নিয়ে বাসায় এসে ভাংচুর করে।

এলাকাবাসী আরো জানান, আওয়ামিলীগ সরকারের আমলে সোলাইমান ও তার পরিবারের লোকজন দলীয় ক্ষমতার প্রভাবে অনেক মানুষের ক্ষতি করেছে। তাই সোলাইমান ও তার পরিবার কে এলাকার লোকজন অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত