বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

সিলেটের ডিসি হিসেবে সারোয়ার আলমের যোগদান

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, এখানে আপনারা যদি আমার সাথে থাকেন, জনগণ আমার সাথে থাকে তাহলে আমাকে যেমন দেখেছেন, এখানেও তেমনই থাকবো।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারওয়ার আলম বলেন, আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করব। সবার সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে। সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমি অনুরোধ করবো সবাই যেন নিয়ম ও আইন মানেন। এখানকার বেশ কয়েকটা বিষয়ে আমার গুরুত্ব থাকবে।  প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য এই কয়েকটা কাজে আমার স্পেশাল মনোযোগ থাকবে।

পরিবেশ সংরক্ষণ নিয়ে হুঁশিয়ারি দিয়ে সারওয়ার আলম বলেন, সিলেট হলো প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যা যেন প্রকৃতিকন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি, আমার এখানকার সময়টা ভালো যাবে।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি বুধবার রাতে সিলেটে পৌঁছান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত