বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের  মাঝে কম্বল বিতরণ করলেন অধ্যাপক মামুন মাহমুদ

সম্রাট আকবরঃ 
 সোমবার (৯ ডিসেম্বর)  সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন হাইস্কুল মাঠে শীতার্ত হিন্দু সম্প্রদায়ের দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। স্থানীয় ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন শতাধিক মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এদেশের প্রতিটি মানুষ আমরা ভাই ভাই। এখানে ধর্মের বিভাজনের ভাবনায় বিএনপি বিশ্বাস করে না। আমরা দলের প্রতিটি সদস্য আপনাদের দুর্গা পুজোর সময় সব সামর্থ্য দিয়ে পাশে ছিলাম। আপনারা আমাদেরকে একই ঘরের মানুষ হিসেবে সব সময়ই মনে রাখেন। আজও আমরা এসেছি শীতের কষ্ট থেকে আপনারা যারা সামর্থ্যের অভাবে শীত বস্ত্র কিনতে পারেন না তাদের পাশে দাঁড়াতে। এটা আমাদের দলের শিক্ষা। আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রেরণা। আমরা আপনাদের যেকোনো দু:খ-সুখে সব সময় পাশে থাকবো। কারন আপনারাই আমাদের ঠিকানা। বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের পরিচয়। বিএনপি যা কথা দেয় তা পালন করে। সব মানুষের কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে। আমরা যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে আপনারা আমাদের কলার ধরে জবাব চাইবেন।
১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভুঁইয়া, থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন শেখ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি  গাজী মনির হোসেন,  মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল রানা, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  রাকিবুল দেওয়ান, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ও মাসুম প্রধান সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত